জাবি শিক্ষক সমিতি নির্বাচনে উপাচার্যপন্থীদের ভরাডুবি

জাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচনে উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল ‘বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ’ এর ভরাডুবি হয়েছে। ১৫টি পদের মধ্যে মাত্র ৫টি পদে জয়লাভ করেছে তারা। অপরদিকে সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ১০টি পদে জয়লাভ করেছে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে উপাচার্য বিরোধী শিক্ষকদের প্যানেল ‘সম্মিলিত শিক্ষক সমাজ’। আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশ, বিএনপি ও বামপন্থী শিক্ষকরা একজোট হয়ে এই প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। 

‘সম্মিলিত শিক্ষক সমাজ’ প্যানেল থেকে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার সভাপতি, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন কোষাধ্যক্ষ, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা সম্পাদক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ১০টি সদস্য পদের মধ্যে ৬টিতেই জয়লাভ করেছেন তারা। নির্বাচিতরা হলেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুব কবির, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান।

এদিকে উপাচার্যপন্থী শিক্ষকদের প্যানেল থেকে সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাস। এছাড়া একই প্যানেল থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম এ মামুন, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন সদস্য পদে জয়ী হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শিক্ষক ক্লাবে ভোটগ্রহণ চলে। বিভিন্ন বিভাগের ৫৪৯জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম ফলাফল ঘোষণা করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম