মাদারীপুরের পুরনো জেলা কারাগার থেকে নতুন জেলা কারাগারে ৫২৯ জন বন্দিকে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে বন্দিদের স্থানান্তর করা হয়।
জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ লাইনস সংলগ্ন মাদারীপুর পুরনো জেলা কারাগারটি ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত। ১১০ জন কারাবন্দির ধারণ ক্ষমতা রয়েছে সেখানে। ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি বন্দি রাখা হচ্ছিল ওই কারাগারে।
শুক্রবার সকালে পুরনো কারাগার থেকে ৫২৯ জন বন্দিকে মাদারীপুরের ছয়না গ্রামে নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হয়। বর্তমান নতুন জেলা কারাগারের বন্দি ধারণ ক্ষমতা ৩৫০ জন।
জেল সুপার শহিদুল ইসলাম জানানা, মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদফতরের অধীনে ৩২ কোটি টাকা ব্যয়ে নতুন এই কারাগারটি নির্মাণ করা হয়।








