চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. মাসুদ (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে আকবর শাহ থানার ওসি  জসিম উদ্দিন নিশ্চিত করেন।

মো. মাসুদ মাস্টারলেইন এলাকার আবুল বাশারের ছেলে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই  আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউন বলেন, ‘রাত ৮টার দিকে গুরুতর আহতবস্থায় মো. মাসুদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিপক্ষের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়।’

আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘বেলতলীঘোনা এলাকায় পার্টি অফিসের ভেতরে তাকে ছুরিকাঘাত করা হয়। কি কারণে তাকে  ছুরিকাঘাত করা হয়েছে, জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’

স্থানীয়রা জানিয়েছেন, আব্দুল জলিল নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে মাসুদের বিরোধ ছিল। এর জের ধরে জলিলের লোকজন মাসুদকে ছুরিকাঘাত করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম