আলমসাধু ও পাখিভ্যানের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৫

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আরশিনগর এলাকায় আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে রকিবুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত রকিবুল উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কুলবাড়িয়া বাজার থেকে একটি পাখিভ্যানে করে ডেকোরেটর ব্যবসায়ী রকিবুল অন্যদের সঙ্গে সাতব্রিজের দিকে যাচ্ছিলেন। পথে আরশিনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধু ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রকিবুল ইসলাম নিহত হন। আহত হন আরও দুই জন।

আহতরা হলেন-উপজেলার বোয়ালিয়া গ্রামের ওমর আলীর ছেলে জাফিরুল ইসলাম (৩৫) ও কুষ্টিয়া জেলার ইবি থানার শংকরদিয়া গ্রামের জহুরুল ইসলাম (৩০)।

আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জাফিরুলের অবস্থা আশঙ্কাজনক হওযায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম