ময়মনসিংহে ১৫ মিনিট পর প্রশ্ন পরীক্ষার্থীদের হাতে

ময়মনসিংহ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫

ময়মনসিংহে ১৫ মিনিট পর প্রশ্ন পরীক্ষার্থীর হাতে ময়মনসিংহ মহানগরীর সবগুলো পরীক্ষা কেন্দ্রে সকাল সোয়া ১০টার সময় এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র তুলে দেওয়া হয়েছে। ১৫ মিনিট পর প্রশ্ন শিক্ষার্থীদের হাতে তুলে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস জানান, মূল পরীক্ষা কেন্দ্র থেকে সাব কেন্দ্রে প্রশ্নপত্র দেরিতে যাওয়ার কারণে ১৫ মিনিট পর প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে দেওয়া হয়েছে। তবে প্রশ্নপত্র দেওয়ার সময় থেকে হিসেব করে নির্দিষ্ট ৩ ঘন্টা পরই পরীক্ষা শেষ করা হবে জানিয়েছেন তিনি।

দেরিতে প্রশ্ন হাতে পাওয়ার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন জেলা প্রশাসক। 

মহানগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রের সচিব চাঁন মিঞা জানান, জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখা থেকে সকাল ৯টার সময় পরীক্ষার প্রশ্নপত্র মুকুল নিকেতন হাইস্কুল মূলকেন্দ্রে আনার পর সকাল সাড়ে ৯টার সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে ম্যাসেজের মাধ্যমে নির্দেশ আসে প্রশ্ন বিতরণের জন্য। প্রশ্নপত্র হিসেব করে সাব কেন্দ্রে কেন্দ্রে পাঠাতে দেরি হওয়ায় প্রশ্নপত্র ১৫ মিনিট পর অর্থাৎ সকাল সোয়া ১০টার সময় শিক্ষার্থীদের কাছে দেওয়া হয়েছে। তবে তাদের জন্য এই ১৫ মিনিট বরাদ্দ দেওয়া হবে জানান তিনি।

এদিকে প্রশ্নপত্র দিতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকা অভিভাবকরা। অভিভাবক আরিফা রহমান জানান, ‘এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিতরণে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মনে মানসিক চাপ সৃষ্টি হতে পারে। এ কারণে পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা আছে। পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

ময়মনসিংহ জেলায় ৮৫টি পরীক্ষা কেন্দ্রে ৭২ হাজার ৫১৯জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।  

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম