রাজশাহীতে হাসান আজিজুল হকের জন্মোৎসব পালিত হবে আজ

রাজশাহী প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪

হাসান আজিজুল হক (ছবি: কালের কণ্ঠ) উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ৮০ বছর পূর্ণ হবে আজ শনিবার (২ ফেব্রুয়ারি)। গুণী এই কথা সাহিত্যিকের জীবনের এই মাহেন্দ্রক্ষণকে আরও স্মরণীয় করে রাখতে এবছর তার ৮০তম জন্মোৎসব আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে হাসান আজিজুল হককে রাজশাহীর সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।

বঙ্গবন্ধু পরিষদ এই জন্মোৎসব পালন করতে যাচ্ছে। হাসান আজিজুল হকের ৮০তম জন্মোৎসব উদযাপন পরিষদের সদস্য-সচিব এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার জানান, আজ

শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জন্মোৎসব অনুষ্ঠানটি আয়োজিত হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একুশে পদকপ্রাপ্ত লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সনৎকুমার সাহা। এতে হাসান আজিজুল হককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করা হবে। এ উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠানে সেটির মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বরেণ্য এই কথাসাহিত্যিকের জীবন ও কর্ম নিয়ে আহসান কবীর লিটন নির্মিত ‘গল্পলোকের চিত্রকর’ নামে একটি প্রামাণ্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে।

এর আগে গত ১১, ১৮ ও ২৪ জানুয়ারি তিনটি সভা অনুষ্ঠিত হয়। এ সব সভায় ‘হাসান আজিজুল হক ৮০তম জন্মোৎসব উদযাপন পরিষদ নামে কমিটি গঠিত হয়। কমিটিতে কবি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিককে আহ্বায়ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকারকে যুগ্ম আহ্বায়ক এবং কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুলকে যৌথভাবে সদস্য-সচিব হিসেবে মনোনিত করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র, রাজশাহী সদর ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য, রাবির বর্তমান উপাচার্য, দুই উপ-উপাচার্য, সাবেক কয়েকজন উপাচার্য, রাবির কয়েকজন শিক্ষক এবং রাজশাহী শহরের দু'জন ভাষাসৈনিকসহ গুণী ব্যক্তিদের সমন্বয়ে ৪১ সদস্যের উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। এছাড়া রাজশাহী শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা, পেশাজীবী সংগঠনের নেতারা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমন্বয়ে ১৩৭ জন সদস্য নিয়ে উদযাপন পরিষদের কমিটি গঠিত হয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম