বরিশালে পরীক্ষা নিয়ন্ত্রকের সই জালিয়াতি, ৪১ প্রবেশপত্র বাতিল

বরিশাল প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৬

অভিযুক্ত শিক্ষার্থী সুব্রত দাসের প্রবেশপত্র যাচাই করছেন ইউএনও বিপুল চন্দ্র দাস বরিশাল শিক্ষা বোর্ডের প্রবেশপত্রে পরীক্ষা নিয়ন্ত্রকের সই জালিয়াতি করে আগৈলঝাড়ার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষার্থী সুব্রত দাস উপজেলার বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ঘটনার সত্যতা পেয়ে ইউএনও বিপুল চন্দ্র দাস শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসককে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার চিঠি দেন। প্রথম দিনের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে জালিয়াতির অভিযোগে মোট ৪১টি প্রবেশপত্র বাতিল করা হয়।

নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুব্রত দাস টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল কর্তৃপক্ষ অনলাইনে ফরম পূরণ করতে দেয়নি। কিন্তু সে শিক্ষা বোর্ডের একটি চক্রের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের সই ও সিল জালিয়াতি করে ফরম পূরণের অনুমতি প্রদানের কাগজপত্র সংশ্লিষ্ট স্কুলে গিয়ে প্রদর্শন করে। ওই কাগজপত্র দেখে প্রধান শিক্ষকের সন্দেহ হলে তিনি ইউএনও এবং শিক্ষা বোর্ডকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেন। ইউএনও শিক্ষা বোর্ড ও থানাকে লিখিতভাবে বিষয়টি জানান।

এ ঘটনার পরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম শিক্ষার্থী সুব্রত দাসের প্রবেশপত্র বাতিল করার নির্দেশ দেন। ফরম পূরণ না করা সত্ত্বেও পরে অসাধু ওই চক্রের হাত ধরে সুব্রতর নামে বোর্ডের কর্মকর্তাদের সিল ও সই জাল করে ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত ছাত্র হিসেবে প্রবেশপত্র ইস্যু করা হয়। যার প্রবেশপত্র সিরিয়াল নম্বর ১৯০৩৩০১০। রোল নম্বর ৯০০৬৯১, রেজিস্ট্রেশন নম্বর ১৬১৫৪৪৫৭০৩।

প্রবেশপত্র জালিয়াতির বিষয়টি প্রধান শিক্ষক পুলিন বিহারী জয়ধর বোর্ডকে জানান। পরে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বিষয়টি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান ইউএনও বিপুল চন্দ্র দাসকে অবহিত করেন। বোর্ডের নির্দেশ পেয়ে ইউএনও এসএসসি পরীক্ষার প্রথম দিন শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে যাচাই-বাছাই করে পরীক্ষার্থী সুব্রত দাসের সঙ্গে কথা বলেন।  সুব্রত ইউএনও’কে জানায়, টেস্ট পরীক্ষায় সে ফেল করেছিল। জালিয়াতির বিষয়ে তার কিছু জানা নেই। প্রবেশপত্রসহ আনুষঙ্গিক কাগজপত্র সম্পর্কে তার মা সবিতা দাস জানেন। তাৎক্ষণিক সবিতাকে সেখানে হাজির করলে তিনি  জানান, ঘটনার সঙ্গে জড়িত বোর্ডের কর্মচারী ফরিদ ও ভোলার লালমোহন স্কুলের শিক্ষক মমিন উদ্দিন তার ছেলের ফরম পূরণ ও প্রবেশপত্র দেওয়ার ব্যবস্থা করেছেন।

জানা যায়, উপজেলা ভেগাই হালদার পাবলিক একাডেমির মানবিক বিভাগের শিক্ষার্থী রাব্বানী সরদার ও আকাশ সরকারের জন্য একই উপায়ে ফরম পূরণসহ প্রবেশপত্র তৈরি করা হয়। ওই দুই শিক্ষার্থী জানিয়েছে, তাদের কাছ থেকে সবিতা রানী দাস টাকা নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তবে শনিবার ওই দুই শিক্ষার্থী বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, তিন শিক্ষার্থীর ফরম পূরণ ও প্রবেশপত্র জালিয়াতির বিষয়টি নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ হয়ে আসছে। আগেও পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি অবহিত করা হয়েছে। শনিবার কাগজপত্র দেখে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসককে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হয়।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাহী কর্মকর্তার রিপোর্ট পাওয়ার পরে জালিয়াত চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘একইভাবে ঝালকাঠিতে ১০টি ও পাথরঘাটায় ২৮টি প্রবেশপত্র বাতিল করে দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিলেও অভিযোগ প্রমাণিত হওয়ার পরে তাদের ফলাফল স্থগিত বা বাতিল করে আইনের আওতায় আনা হবে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম