সড়ক দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থী নুসরাতের মৃত্যু

চবি প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭

নুসরাত চৌধুরী সড়ক দুর্ঘটনার আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী নুসরাত চৌধুরী ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে। শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নুসরাত চবির ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। তার চার বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া গ্রামের মৃত কবির হোসেন চৌধুরীর মেয়ে।

গত ২১ জানুয়ারি চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে আসার সময় তিনি ভাটিয়ারিতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। ২৩ জানুয়ারি অস্ত্রোপচারের পর কোমায় চলে যান তিনি।

নুসরাতের স্বামী ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২১ তারিখ অনার্স শেষ বর্ষের পরীক্ষা ছিল। ওই পরীক্ষা দিতে আসার সময় ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনার মারাত্মকভাবে আহত হয় নুসরাত। তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

প্রসঙ্গত, তাৎক্ষণিক অপারেশন করাতে না পারায় নুসরাতের মস্তিষ্কের ভিতরের অংশে রক্ত জমাট বেঁধে ব্রেইন ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক চিকিৎসার পর পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা সময় নিয়ে ডাক্তাররা অপারেশন করেন। তখন থেকেই নুসরাত কোমায় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম