গাইবান্ধায় প্রধান শিক্ষককে উদ্ধারে পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আহত ৬

গাইবান্ধা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩১

গাইবান্ধায় প্রধান শিক্ষককে উদ্ধারে  পুলিশের রাবার বুলেট নিক্ষেপ, আহত ৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের অফিস কক্ষে অনৈতিক কাজের অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে থাকা অন্তত পাঁচ-ছয়জন আহত হয়েছেন।  শনিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম শহিদুল ইসলাম। তিনি গোবিন্দগঞ্জ  তালুককানুরপুর ইউনিয়নের তালতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া শহিদুল ইসলাম তালুককানুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

এদিকে, ঘটনার বিচার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের তালতলা এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করে রাখে স্থানীয় এলাকাবাসী। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা অভিযোগ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। শনিবার রাত ৮টা দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে অবস্থান করেন তারা। পরে বিষয়টি স্থানীয় জানতে পেরে অফিস কক্ষের দরজায় তালা লাগান স্থানীয়রা। এসময় অফিস কক্ষে লাইট অফ করা ছিল। খবর পেয়ে প্রধান শিক্ষকের লোকজন তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে রাবার বুলেটের আঘাতে ও দৌড়ে পালাতে গিয়ে স্থানীয় সুমন মিয়াসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।

এদিকে, এ ঘটনার বিচার দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠেন স্থানীয়রা। এক পর্যায়ে স্থানীয়রা রংপুর-ঢাকা মহাসড়কে অবস্থান করে অবরোধ সৃষ্টি করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বারার বুলেট ছোঁড়া হয়। এতে কেউ আহত হয়েছেন কিনা তার জানা নেই। তবে তার দাবি, ঘটনাস্থল থেকে শিক্ষক ও ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। তারা দুজনে প্রতিবেশি সম্পর্কে নানা-নাতি। ওই ছাত্রী তার নানার বাড়ি থেকে লেখাপড়া করছে। সন্ধ্যায় শিক্ষক শহিদুল ইসলাম তাকে নিয়ে মার্কেট যাওয়ার কথা। কিন্তু টাকা না থাকায় শহিদুল ইসলাম তাকে নিয়েই বিদ্যালয়ের অফিস কক্ষে আসেন টাকা নিতে। অফিস কক্ষে প্রবেশের পর পরেই স্থানীয় লোকজন বাহির থেকে দরজায় তালা লাগিয়ে অপপ্রচার চালায়। এ নিয়ে মেয়ে ও তার পরিবারের লোকজনের কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তারপরেও ঘটনাটি আরও খতিয়ে দেখার কথাও জানান ওসি।

 

 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম