দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলো, হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের রমিজ উদ্দিনের ছেলে আরিফ হোসেন সাগর (৩৫), হিলির বলরামপুর গ্রামের মৃত আজমত কাজীর ছেলে এরশাদ আলী (৩২)।
ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে হিলির দক্ষিন বাসুদেবপুর ও বলরামপুর গ্রামে অভিযান চালিয়ে আরিফ ও এরশাদ নামের ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।







