রাজবাড়ীতে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রাজবাড়ী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২১

রাজবাড়ী

রাজবাড়ীতে এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মিলন মোল্লা (২৮) নামে এক যুবককে এক নম্বর আসামি করে দুইজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। পরে গত শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে মিলন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মিলন জেলা সদরের খানগঞ্জ ইউনিয়নের চরশিবরামপুর গ্রামের আবজাল হোসেন মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে ওই শিশু বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় মিলন ও রেজাউল তাকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি পরে বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে গত শনিবার বিকালে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আলী আহসান তুহিন জানান, শিশুটিকে গত শনিবার বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ধর্ষণের বিভিন্ন আলামত সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গত শনিবার রাতে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মিলন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চলছে।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক