রাবি শিক্ষার্থী সামিরের পাশে দাঁড়ালেন এমপি আয়েন উদ্দীন

রাবি প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৫

রাবি শিক্ষার্থী সামির উদ্দীনের হাতে চেক তুলে দিচ্ছেন এমপি আয়েন উদ্দীন দুর্ঘটনায় পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সামির উদ্দীনের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন। রবিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে ছাত্রলীগের দলীয় টেন্টে সামিরের হাতে এক লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।

আর্থিক সহযোগিতা পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন সামির উদ্দীন। তিনি বলেন, ‘মাসখানেক হলো কৃত্রিম পায়ের কার্যকারীতা শেষ হয়ে যাওয়ায় নতুন পা কেনা ও পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে খুবই চিন্তিত ছিলাম। এমপি স্যারের সহযোগিতায় এখন আমি স্বাচ্ছন্দে পড়ালেখা চালিয়ে যেতে পারবো।’ এসময় সামির বাংলাদেশে যে সকল প্রতিবন্ধী শিক্ষার্থী রয়েছে তাদের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী কাছে আহ্বান জানান।

এমপি আয়েন উদ্দীন বলেন, ‘দুই দিন আগে সামিরকে নিয়ে প্রকাশিত সংবাদটি আমার নজরে আসে। তখন আমি ঢাকায় ছিলাম। একটা সময় আমিও রাবি ছাত্রলীগের সঙ্গে ছিলাম। এই সহযোগিতা আমার একার পক্ষ থেকে নয়, এটা রাবি ছাত্রলীগের পক্ষ থেকে সামিরের প্রতি সহযোগিতা।’

চেক হস্তান্তরের পর রাবি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করেন। তিনি সবসময় মানুষের কল্যাণের কথা ভাবেন। গত ১০ বছরের তার প্রমাণ তিনি দেখিয়েছেন। সামিরের প্রতি এমপির এই সহযোগিতাই সেই বিষয়টির উজ্জল দৃষ্টান্ত হিসেবে থাকবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, সাবেক ছাত্র উপদেষ্টা জান্নাতুল ফেরদৌস, রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ১ ফেব্রুয়ারি ‘টাকার অভাবে কৃত্রিম পা কিনতে পারছেন না রাবি শিক্ষার্থী সামির’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দেয়। তারই ধারাবাহিকতায় সামিরের সহযোগিতায় এগিয়ে আসেন এই রাবি ছাত্রলীগের সাবেক এ সাধারণ সম্পাদক।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম