ডা. আকাশের আত্মহত্যা: মিতু ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৩আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৫

ডা. আকাশের আত্মহত্যা: মিতু ৩ দিনের রিমান্ডে
চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় আকাশের স্ত্রী তানজিলা হক মিতুকে তিন দিন রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন আকাশ। ওই রাতেই তানজিলা হক মিতুকে গ্রেফতার করে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ছয়জনকে আসামি করে শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকালে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন আকাশের মা জোবেদা খানম। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মিতুকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তানজিলা হক চৌধুরী মিতুকে গত শনিবার আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চায় পুলিশ। আজ শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার দুই নম্বর সড়কে মোস্তফা মোরশেদ আকাশ আত্মহত্যা করেন। ৩২ বছর বয়সী আকাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল বাংলাবাজার এলাকায়। আকাশ ‘থ্রি ডক্টরস’ নামে মেডিক্যালে ভর্তির একটি কোচিং সেন্টার চালাতেন। অভিযোগ উঠেছে, স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে আকাশ আত্মহত্যা করেছেন।

আকাশের পরিবার জানায়, মিতু কুমিল্লা মেডিক্যালে এমবিবিএস শেষ করে। এরপর চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন করার সময় আকাশের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৬ সালে তারা বিয়ে করেন। বিয়ের পরপরই উচ্চশিক্ষার জন্য মিতু যুক্তরাষ্ট্রে চলে যান। সেখান থেকে ১৩ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন। এর দুই সপ্তাহের মাথায় বৃহস্পতিবার ভোরে আকাশ নিজ বাসায় আত্মহত্যা করেন।
আত্মহত্যার আগে আকাশ তার এই মৃত্যুর জন্য স্ত্রীকে অভিযুক্ত করেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আকাশ স্ত্রীর বিরুদ্ধে ‘বিয়েবহির্ভূত সম্পর্ক’ ও ‘প্রতারণার’ অভিযোগ আনেন।

আরও পড়ুন- 


আকাশ আত্মহত্যার ঘটনায় স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

‘আত্মহত্যার আগে থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ডা. আকাশ’

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান