আকাশ আত্মহত্যার ঘটনায় স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬

মোস্তফা মোরশেদ আকাশ

চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনায় তার স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুসহ ছয় জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকালে আকাশের মা জোবেদা খানম চান্দগাঁও থানায় এ মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার ওসি আবুল বাশার এ তথ্য জানিয়েছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয় বলে তিনি জানান।

আসামিরা হলেন– আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতু, তার মা শামীম শেলী, বাবা আনিসুল হক চৌধুরী, ছোট বোন সানজিলা হক চৌধুরী আলিশা, ডা. মাহবুবুল আলম ও যুক্তরাষ্ট্রের বাসিন্দা প্যাটেল। মাহবুবুল আলম কুমিল্লা মেডিক্যালে পড়াশুনার সময় মিতুর ব্যাচমেট ছিলেন।

ওসি আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসক আকাশ আত্মহত্যার ঘটনায় তার মা বিকালে থানায় ছয় জনকে আসমি করে মামলা দায়ের করেছেন। মামলার এজহারে তিনি অভিযোগ আনেন, আসামিরা মানসিক যন্ত্রণার মধ্যদিয়ে চিকিৎসক আকাশকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়।'

এর আগে বৃহস্পতিবার ভোরে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় নিজ বাসায় আত্মহত্যা করেন আকাশ। আত্মহত্যার আগে তিনি স্ত্রীর বিরুদ্ধে ‘বিয়ে বহির্ভূত সম্পর্ক’ ও ‘প্রতারণার’ অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেন।

এদিকে, এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে নন্দনকানন এলাকা থেকে মিতুকে আটক করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি