পটুয়াখালীতে আড়াই কোটি টাকার অবৈধ জাল ধ্বংস

পটুয়াখালী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪

অবৈধ জাল ধ্বংস অবৈধ জাল নির্মূল সংক্রান্ত সম্মিলিত অভিযানে গত ১৫ দিনে পটুয়াখালীতে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১০ লাখ মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জেলার ৮টি উপজেলার বিভিন্ন স্থানে প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। আজ সোমবার ১৫ দিন ব্যাপী এ অভিযান সমাপ্ত করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দকৃত জাল পোড়ানোর পাশাপাশি উদ্ধারকৃত জটকা বিভিন্ন প্রতিষ্ঠান ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। জাটকা ও অবৈধ জালসহ আটক জেলেদের জরিমানাও করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ২১ জানয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৫ দিনে পটুয়াখালী সদর, দশমিনা, গলাচিপা, দুমকি, মির্জগঞ্জ, বাউফল, রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে ১১৪টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৮৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় আড়াই কোটি টাকা বাজার মূল্যের ১০ লাখ মিটার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়। অবৈধ জালের মধ্যে রয়েছে কারেন্ট, চরগরা, বাধা, বেরা ও বেহুন্দি জাল।

অভিযানের সময় ১৫ জন জেলেকে ৬৫ হাজার ৫শ টাকা জরিমানাও করা হয়েছে। ১ মেট্রিক টন জাটকাসহ ২টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষটি নিশ্চিত করে জানান, ‘মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন স্থানে এ অভিযানটি পরিচালনা করা হয়েছে। এমন সমন্বিত অভিযান পরিচালনার মধ্য দিয়ে দেশের মৎস্য সম্পদ রক্ষা পাবে বলে আমরা আশা করি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
যেন ‘স্যার’ বলতেই হবে এটা খুবই খারাপ: তথ্য উপদেষ্টা
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
ইমরান খানের জন্য অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চান সাবেক ৭ অধিনায়ক
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি