পুটখালি সীমান্তে ১৭ সোনার বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫৪

১৭টি স্বর্ণের বারসহ এক ব্যক্তি আটক যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ১৭টি সোনার বারসহ শাহাবুদ্দিন সরদার (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুটখালির মসজিদ বাড়ি বিজিবি পোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহাবুদ্দিন পুটখালি গ্রামের উত্তর পাড়ার মোবারক সরদারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার সোনার বারসহ শাহাবুদ্দিন নামে একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনাসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ সোনাসহ এক পাচারকারী বেনাপোল বাজার থেকে পুটখালি সীমান্তের দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল পুটখালির মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাবুদ্দিন নামে একজন সোনা পাচারকারীকে পালসার মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে মোটরসাইকেলে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৭টি সোনার বার পাওয়া যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি