৬ চিকিৎসকের একজনও ছিলেন না হাসপাতালে, অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীরাও!

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩৯আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৮

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ছবি– সংগৃহীত)

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছয় জন চিকিৎসকের একজনকেও কর্মস্থলে পায়নি স্বাস্থ্য বিভাগ। শুধু তাই নয়, এসময় ওই হাসপাতালের ২৬ কর্মকর্তা ও কর্মচারীর সবাইকেই অনুপস্থিত পাওয়া গেছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য বিভাগের রংপুর বিভাগীয় পরিচালক ডা. অমল চন্দ্র সাহার ঝটিকা অভিযানে এমন অনুপস্থিতির চিত্র সামনে আসে। ডা. অমল চন্দ্র সাহা-ই এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. অমল চন্দ্র সাহা বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও অন্য স্টাফদের যথাসময়ে উপস্থিতিসহ চিকিৎসা পরিস্থিতি পরিদর্শনে ঝটিকা সফরে যাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ওই  চিকিৎসা কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদসহ এর অন্য ৬ চিকিৎসকই নির্ধারিত সময়ে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া, নার্স ও অন্য পদের ২১ জন স্টাফকেও অনুপস্থিত পেয়েছি।’

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন সরকারি চিকিৎসকসহ  ছয় জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তারা হলেন– উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফ) ডা. মেশকাতুল আবেদ, ডা. গোলাম কিবরিয়া, ডা. আরজিনা খাতুন, ডা. সাদ্দাম হোসেন,ডা. আসিফ ইকবাল এবং ডা. পদ্মা খাতুন।

ডা. অমল চন্দ্র সাহা আরও বলেন, ‘স্বাস্থ্য বিভাগের প্রতি বর্তমান সরকারের বিশেষ নজরদারি রয়েছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। মোট ৬ জন চিকিৎসকসহ ২৬ জন স্টাফ অনুপস্থিত ছিল। এরপর আমার আগমনের খবর পেয়ে একে একে সবাই উপস্থিত হতে থাকে। চিকিৎসকেরা যদি সময়মত না আসেন, তাহলে হাসপাতালের অন্য স্টাফরাও সময়মত আসতে চাইবে না। এটা পরিবর্তন হওয়া জরুরি।’

হাসপাতালে আগমনের নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় সংশ্লিষ্ট চিকিৎসকরাসহ ২৬ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে কুড়িগ্রাম সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ডা. অমল চন্দ্র সাহা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের