বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রাম থেকে ৫০ কেজি ভারতীয় চন্দন কাঠ উদ্ধার করেছে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকায় চন্দন কাঠগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই কাঠের বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদ পাওয়া যায় চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ চন্দন কাঠের একটি চালান নিয়ে এসেছে। সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকা দিয়ে দুই চোরাকারবারি দুটি বস্তা মাথায় করে বেনাপোল বাজারের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মনিরুজজামান, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালালে চোরাকারবারিরা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা দুটি ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ৫০ কেজি চন্দন কাঠ পাওয়া যায়। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মনিরুজজামান ৫০ কেজি চন্দন কাঠ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।








