চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজা সেবনের সময় ৬ শিক্ষার্থীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে আলাওল হলে অভিযান চালিয়ে ৪২৩ নম্বর কক্ষ থেকে গাঁজা সেবন অবস্থায় ছয় জনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।’
আটকরা লোকপ্রশাসন, অর্থনীতি, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি বিজ্ঞান, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
এ ব্যপারে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটকদের থানায় নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’








