প্রশ্নে ত্রুটির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষা উপমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৪

কক্সবাজারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘চলতি এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র এখনও ফাঁস হয়নি। আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন ফাঁস হতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। প্রশ্নপ্রত্র ফাঁস না হলেও কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তবে তার জন্যে পরীক্ষার্থীদের যেন কোনও অসুবিধা না হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রুটি বিচ্যুতির জন্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারে সরকারি উচ্চবিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

এরপর নওফেল কক্সবাজার শহরের একটি হোটেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর উদ্যোগে তিন দিনবব্যাপী ‘তড়িৎ, কম্পিউটার কৌশল ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন’ উদ্বোধন করেন। এতে তিনি প্রধান অতিথি ছিলেন তিনি। এসময় উপমন্ত্রী বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবস্থাপনা এবং আধুনিক জ্ঞান নির্ভর অর্থনীতিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা যদি শক্তিশালীভাবে এগিয়ে নেওয়া যায় তাহলে আমরা বড় বড় বিজ্ঞান প্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে পারবো। এ জন্য আমাদের মৌলিক গবেষণার ক্ষেত্রে সুনাম অর্জন করতে হবে।’

বিজ্ঞান চর্চা ও গবেষণার ক্ষেত্রে সরকারের বাজেট বরাদ্ধসহ নানা পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে যে পরিমাণ বিনিয়োগ শিক্ষা, প্রযুক্তি ও বিজ্ঞান খাতে করেছে এবং জাতীয় বাজেট থেকে যে পরিমাণ বাজেট বরাদ্দ দিয়েছে তাতে বাংলাদেশ অনেকদূর এগিয়ে যাবে। বাংলাদেশ বিশ্বে পঞ্চম বৃহত্তম আউটসোর্সিং দেশ হিসেবে স্থান অর্জন করেছে।’

উপমন্ত্রী বলেন, ‘১৬ বছর বয়স পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিজ্ঞান শিক্ষাকে বাধ্যতামূলক করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। ইতোমধ্যে ২৩টি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ভবনসহ অন্য আনুষঙ্গিক কাজ শেষ হয়েছে এবং এখন ল্যাব স্থাপনের কাজ চলছে।’

দক্ষিণ চট্টগ্রামে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘কক্সবাজারে সরকারের মেগা উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়িত হচ্ছে। এগুলোর কারিগরি প্রয়োজনীয়তা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সরকার কক্সবাজারে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কারিগরি কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। এ ব্যাপারে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে।’

এবারে আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে দেশি-বিদেশি ৩০০ জন ইলেক্ট্রনিক্যাল, ইলেক্ট্রনিক, কম্পিউটার সায়েন্স এবং টেলিকমিউনিকেশন বিষয়ে একাডেমিশিয়ান, সায়িন্টিস, রিসার্চার, স্কলার ও পরিকল্পনাকারি অংশগ্রহণ করেন।সম্মেলন চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম