পাবনায় প্রশ্নপত্র জালিয়াতি চক্রের ২ সদস্য আটক

পাবনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০১:০৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:৪১

পাবনা

পাবনার ঈশ্বরদী থেকে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামের নিহাদ মালিথা ও রিপন আলী।

পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, নিহাদ দশম শ্রেণির এবং রপন একাদশ শ্রেণির ছাত্র। তারা পরস্পর বন্ধু এবং প্রতারণা সিন্ডিকেটের সদস্য।  এক মাস আগে থেকে তারা প্রতারণার মাধ্যমে সিম কার্ড ব্যবহার করে ফেসবুক ও বিকাশ অ্যাকাউন্ট তৈরি করে ব্লাক টাইগার নামের একটি পেজে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছে বলে পোস্ট করে। পরীক্ষার্থীরা এ পোস্ট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রশ্নপত্র দেওয়া কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের একটি দল গত রাত ২ টার দিকে ঈশ্বরদী উপজেলার কৈকুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম