৫০ শয্যায় উন্নীত হচ্ছে দুর্গম থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বান্দরবান প্র‌তি‌নিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৯

 

৫০ শয্যার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩১ শয্যার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করা হচ্ছে। প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসে‌বে উপস্থিত থে‌কে ৫০ শয্যার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।























এসময় মন্ত্রীর স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.গাফরান ফারুকী,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান,পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু ,সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫০ শয্যার থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা

হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘চিকিৎসা ব্যবস্থায় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নতি সাধিত হয়ে‌ছে। বান্দরবানে নতুন নতুন কমিউনিটি ক্লিনিক ছাড়াও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে। জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোরও আধুনিকায়ন করা হচ্ছে। দুর্গম এলাকার রোগীদের জন্য নতুন অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়ে‌ছে।’
১৯৯৫ সাল নির্মিত হয় থান‌চির এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর ১৯৯৮ সালে ৩১ শয্যা চালু হয়। দুর্গম থানচি উপজেলার মানুষের উন্নত চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম