গোবিন্দগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক আটক, বিচারের দাবিতে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪১

এলাকাবাসীর বিক্ষোভ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণির একজন ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কোচিং পরিচালক ও সহকারী শিক্ষক বেলজিয়াম মিয়াকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকালে গোবিন্দগঞ্জের তরফকামাল গ্রামের স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টার থেকে তাকে আটক করা হয়। এই ঘটনার বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আটক বেলজিয়াম মিয়া সাপমারা ইউনিয়নের তরফমনু গ্রামের বাকি মিয়ার ছেলে। তিনি স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক এবং সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্কয়ার প্রি-ক্যাডেট কোচিং সেন্টারের পরিচালক বেলজিয়াম মিয়া শুক্রবার দুপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষা নেয়। পরীক্ষার পর পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ওই ছাত্রীর চিৎকারে শিক্ষার্থীসহ আশপাশের লোকজন এসে বেলজিয়ামকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এই ঘটনার পর বেলজিয়াম মিয়ার বিচার দাবিতে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী। প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেণ, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বেলজিয়ামকে আটক করে থানায় আনা হয়। এই ঘটনায় শিশুটির পরিবার থেকে শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম