রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৫৫

জামিউল হাসান জামিউল হাসান (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারা গেছেন। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জামিউল হাসান ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের রফিকুল ইসলামের ছেলে। রাজশাহী নগরীর ভদ্রা এলাকার একটি মেসে জামিউল থাকতেন।

জামিউলের বন্ধু অনীক জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ জামিউলের বুকে ব্যথা ওঠে। এ সময় তিনি গ্যাসের ব্যথা ভেবে ওষুধ খান। কিন্তু ব্যথা না কমায় মেসের বন্ধুরা তাকে রামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি জামিউলকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এখনও তার মৃত্যু কারণ জানা যায়নি। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম