নদী দখল-দূষণের বিষয়ে সরকারের জিরো টলারেন্স: কামরুল

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:০৬

বক্তব্য রাখছেন কামরুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘বর্তমান সরকার নদী দখল ও দূষণের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদী, খাল ও সরকারি জায়গা যেকোনও মূল্যে দখলমুক্ত করা হবে।’

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে নুরানীবাগ এলাকায় বিকাল সাড়ে ৩টায় সোনার বাংলা আবাসিক প্রকল্পে সোনার বাংলা আনোয়ার গার্ডেন ও সোনার বাংলা আনোয়ার গ্রিন ভিউ নামে দুইটি অ্যাপার্টমেন্ট প্রজেক্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘ভূমি ব্যবসায়ীদের যদি নদী ও সরকারি জায়গা দখলের প্রবণতা না থাকে, তাহলে তাদের ব্যাপারে মানুষের ধারণা পাল্টে যাবে। কোনও অবস্থাতেই মানুষকে প্রতারিত করা যাবে না। কারণ, মানুষ অনেক কষ্ট করে এক টুকরো জমি কেনে। তাই ভূমি ব্যবসায়ীদের সঠিক ও ন্যায়ভাবে এই ব্যবসা পরিচালনা করা উচিত।’

এসময় আরও উপস্থিত ছিলেন– রাজধানীর মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা, ইউরো-বাংলা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. আনোয়ার হোসেন, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম