‘আমদানি পণ্যে শুল্ক বাড়ানোর পরিকল্পনা সরকারের’

নরসিংদী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৯

ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনে মোশাররফ হোসেন ভূঁইয়া (ছবি– প্রতিনিধি)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ‘আমদানি নির্ভরতা কমিয়ে বিশ্বে রফতানিকারক দেশ হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে চায় সরকার। এজন্য সরকার আমদানি পণ্যের ওপর শুল্কহার বাড়ানোর পরিকল্পনা করছে।’

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার কামারগাঁও এলাকায় ফেয়ার ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন।

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ একটি বিরাট মার্কেট। এমন মার্কেট পৃথিবীতে খুবই কম। এর কারণ হলো আমাদের বিপুল জনগণ। বহুজাতিক কোম্পানিগুলো যাতে বাংলাদেশে তাদের কারখানা স্থাপনে আগ্রহী হয়, সেজন্য প্রনোদনা দেবে সরকার।’

এসময় আরও উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ মোবাইল বিভাগের মহা-ব্যবস্থাপক মি. বোমিন কিম, সিএস বিভাগের মহা-ব্যবস্থাপক মি. হাক ডোই লি, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের