পদ্মা নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ, ১৯ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩৭

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে অসাধু মৎস্য ব্যাবসায়ীদের দেওয়া অবৈধ দেড় কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। বাঁধ অবসারণের বিষয়টি শনিবার নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা।

তিনি বলেন, ‘নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধের আংশিক জাল ও বাঁশ কেটে দেওয়া হয়েছে। বাঁধটি অনেক বড় হওয়ায় নিজ খরচে সরিয়ে ফেলার জন্য মালিকদের তিন দিনের সময় বেধে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জাটকা নিধন বন্ধে গত বৃহস্পতিবার ও শুক্রবার এ অভিযান পরিচালনা হয়েছে। এ সময় অবৈধভাবে বাঁশ ও জাল ব্যবহার করে জাটকা ধরায় পাঁচ জেলেকে জরিমানা করা হয়েছে।’ 

জানা যায়, ওই সময় জেলেদের কাছ থেকে ২৭ হাজার মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক জেলেদের ৩ জনকে ৫ হাজার টাকা করে ও দুইজনকে দুই হাজার করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জরিমানার মোট উনিশ হাজার টাকা আদায়ের পর আটক জেলেদের ছেড়ে দেয়। জব্দ মাছগুলো স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পাশাপাশি কারেন্টজালগুলো উপজেলার গোপালপুর ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভীর হোসেন। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম