জামালপুরে নেশার ইনজেকশনসহ তিন যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫১

গ্রেফতার জামালপুরে র‌্যাব-১৪, সিপিসি-১ অভিযান চালিয়ে নেশার ইনজেকশন প্যাথেডিনসহ তিন যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরতলির বেলটিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর পৌরসভার বেলটিয়া কামিল মাদ্রাসার পূর্বপাশে অভিযান চালায়। এ সময় তিনটি নেশাজাতীয় প্যাথেডিন ইনজেকশন ও বেশ কয়েকটি সিরিঞ্জসহ তিন যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকরা হলেন– স্থানীয় কাঁচাসরা গ্রামের রফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. সজীব মোল্লা (২২), বেলটিয়া গ্রামের মো. মাসুদ করিমের ছেলে ফাহিম মোর্শেদ (২২) ও মো. খোকন মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৩)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নেশাজাতীয় ইনজেকশন বিক্রি করে আসছে বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ৮(ক), ৩৩(ক) ধারার র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম