বান্দরবানে কৃষকসহ ২ জনকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩

বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজার ইউনিয়নে একজন কৃষকসহ ২ জনকে অপহরণের অভিযোগ উঠেছে। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। অপহৃত ব্যক্তিরা হচ্ছে- কৃষক মো. আবু তাহের (৫২) ও তার কর্মচারী মো. আবুল হোসেন (৪০)।

স্থানীয়রা জানায়, ভোরে ৫ জন ব্যক্তি আবু তাহেরের কাছে কাজ করতে আসছেন বলে খবর পাঠায়। পরে আবু তাহের ও আবুল হোসেন শ্রমিক ভেবে পাঁচ ব্যক্তির কাছে এলে তারা অস্ত্রের মুখে ওই দুজনকে তুলে নিয়ে যায়।

এ বিষয়ে  থানচি  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি  তদন্ত) আমিনুল হক বলেন, ‘আমরা  অপহরণের খবর শুনে ঘটনাস্থলে  যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত বলতে পারব।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম