সোনিয়া হত্যাকাণ্ড: আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৪

সিরাজগঞ্জে সোনিয়া হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন সিরাজগঞ্জের শাহজাদপুরের ঘোড়শাল গ্রামে তাড়াশের গৃহবধূ সোনিয়া হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচার আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সামনে নিহতের স্বজন ও তাড়াশের সর্বস্তরের মানুষ এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংগ্রহণকারী নারীরা মুখে কালো কাপড় বেঁধে নীরব বিক্ষোভ প্রদর্শন করেন।

গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সোনিয়া খাতুন আম্বিয়াকে নিজ বাড়িতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায় তার স্বামী শাহজাদপুরের ঘোড়শাল গ্রামের আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনায় সোনিয়ার বাবা শাহ আলম বাদী হয়ে শাহজাদপুর থানায় ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলা হলেও আসামিদের গ্রেফতার না করে কালক্ষেপন ও গড়িমশি করছে শাহজাদপুর থানা পুলিশ– প্রতিবাদ সমাবেশে এমন অভিযোগ করেন বক্তারা ও ভিকটিমের স্বজনরা। 

মানববন্ধন চলাকালে  বক্তব্য রাখেন– সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সঞ্জিত কুমার কর্মকার, যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন খান, যুবদল সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিএম রাসেল রানা, ইউপি সদস্য জালাল উদ্দিন, সোনিয়ার মা জুলেখা খাতুন, সাংবাদিক এম আতিকুল ইসলাম বুলবুলসহ অন্যরা। কর্মসূচি পালন শেষে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করা হয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) শাহজাদপুর থানার উপ-পরিদর্শক সামিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ আসামিদের খুঁজছে।’

থানা পুলিশের বিরুদ্ধে গড়িমশির অভিযোগের বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা মো. গোলাম কিবরিয়া বলেন, ‘পুলিশ যেহেতু এখনও আসামি ধরতে পারেনি, তাই বাদীপক্ষ সংক্ষুব্ধ হয়ে নানা মন্তব্যই করতে পারে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী