যশোরে অস্ত্র-গুলি ও হেরোইনসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৫

শার্শায় অস্ত্র ও গুলিসহ আটক মামুন যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়। শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- শার্শা উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মামুনুর রশিদ (৩২) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩৪)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে সন্দেহভাজন মামুনুর রশিদকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অপরদিকে শ্যামলাগাছি উপজেলার মামা-ভাগ্নে অটোরাইস মিলের সামনে থেকে দুইশ' গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, ‘পৃথক দুটি অভিযানে অস্ত্র ,গুলি ও হেরোইনসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে দুটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’

/এমএফ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম