সীতাকুণ্ডে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪০

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় দীপক দত্ত (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ডের জোড়ামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির ইনচার্জ আবু আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় ওই মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন বলে তিনি জানান।

নিহত দীপক দত্তের বাড়ি গোপালগঞ্জ জেলার কৌঠালীপাড়ায়। সীতাকুণ্ডে তিনি ভাঙ্গারি (স্ক্র্যাপ) ব্যবসার কাজ করতেন।

আবু আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, ‘একটি মোটরসাইকেলে করে দীপক দত্তসহ মোট তিনজন ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় একই দিকে যেতে থাকা একটি ট্রাকের পা-দানির সঙ্গে মোটরসাইকেলের স্ট্যান্ড আটকে গেলে তিনজন মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় পেছনে বসা দীপক দত্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর দুইজনের মধ্যে একজনের পা ভেঙে গেছে। অপরজনও শরীরে আঘাত পেয়েছেন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী