খুলনায় সড়ক দুর্ঘটনায় মেডিক্যাল শিক্ষার্থী নিহত

খুলনা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৭

নিহত মেডিক্যাল শিক্ষার্থী আকাশ খুলনার লবনচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আরিফুর রহমান আকাশ (২৩) নামে খুলনা মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আকাশ বরিশালের বাসিন্দা। তিনি খুলনা মেডিক্যাল কলেজের ২৪ ব্যাচের ৫ম বর্ষের ছাত্র। 

ওসি মো. শফিকুল ইসলাম জানান, ‘বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মোটরসাইকলে চড়ে জিরো পয়েন্ট থেকে রূপসা সেতুর দিকে যাচ্ছিলেন আকাশ। এসময় লবনচরা থানার অদূরে বাইপাস সড়কে দুর্ঘটনায় আহত হন তিনি। একটি প্রাইভেটকার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম