ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১২

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের নিচে কাটা পড়ে আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সানাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আবু মিয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার মৃত আজগর আলীর ছেলে। 

উপ-পরিদর্শক সানাউল ইসলাম জানান, দুপুরের ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে আবু মিয়া দুইটি বগির মধ্য দিয়ে পারাপার হতে যায়। এসময় ট্রেনটি ছেড়ে দিলে ঘটনাস্থলেই কাটা পড়ে নিহত হন তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম