রাজবাড়ীতে কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৫

রাজবাড়ী রাজবাড়ীতে মিলন মোল্লা (২৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি। কারা কর্তৃপক্ষ বলছে, ওই কয়েদি আত্মহত্যার চেষ্টা করার পর হাসপাতালে মারা যায়। 

মিলন জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পরশউল্লা মাতব্বার পাড়ার মৃত বারেক মোল্লার ছেলে।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. আনোয়ারুল কবীর বাংলা ট্রিবিউনকে জানান,গত মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে মিলন মোল্লা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তাকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৬টায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তারেক আনম বলেন, ‘মৃত্যুর কারণ নির্ণয়ে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’

রাজবাড়ী জেলা প্রশাসক মো. শওকত আলী জানান, মিলন মোল্লার মৃত্যুতে জেলকোড অনুযায়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সানোয়ার হোসেনকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম