জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি বিনিময়

জাবি প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৭

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি বিনিময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সাবেক এক ছাত্রলীগ নেতাকে মারধরের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন। বুধবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যান পর সংঘর্ষ থামলেও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল বুধবার বিকালে স্ত্রীসহ ক্যাম্পাসে ঘুরতে যান। এ সময় শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল ও তার অনুসারীরা কেন্দ্রীয় খেলার মাঠে রাজিব আহমেদ রাসেলকে মারধর করেন। জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি বিনিময়

এ ঘটনার পর ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মারধরের জেরে সন্ধ্যা ৫টা ৫০মিনিটে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লার অনুসারীদের সঙ্গে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের অনুসারীদের সংঘর্ষ বাধে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা রামদা, রড নিয়ে কয়েক দফা ধাওয়া-পাল্টা করেন। দুই পক্ষের মধ্যে ছয় রাউন্ড গুলি বিনিময় হয়। ইট-পাটকেলের আঘাতে অন্তত ছয়জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

রাজিব আহমেদ রাসেল বলেন, ‘খেলার মাঠের পাশে আমি আর আমার স্ত্রী ফুল কিনছিলাম। সেসময় চঞ্চল ও তার অনুসারীরা এসে অতর্কিতভাবে আমার ড্রাইভারকে মারধর করে। পরে তারা আমার স্ত্রী ও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আমার ধারণা সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের জেরেই তারা এ ঘটনা ঘটিয়েছে।’ জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি বিনিময়

এ বিষয়ে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘রাজিব আহমেদ রাসেল বিভিন্ন সময় ক্যাম্পাসে এসে ছাত্রলীগের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। আজ আমি তাকে ক্যাম্পাস থেকে চলে যেতে বললে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে প্রক্টর স্যার ঘটনাস্থলে আসলে আমি সেখান থেকে চলে আসি। মারধরের ঘটনা ঘটেনি। এর কিছুক্ষণ পর বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথ ঠাকুর হলের কিছু ছেলে শহীদ সালাম-বরকত হলের সামনে এসে দোকান-পাট ভাঙচুর করে ও গুলি বর্ষণ করে।’ 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক। উত্তেজিত শিক্ষার্থীদের হলে পাঠানো হয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা করেছে। আবাসিক হলগুলোতে তল্লাশি চালানো হতে পারে।’  

 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে কর্মচারী পদে ৬০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী