তেঁতুলিয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৪

তেঁতুলিয়ায় ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ এলাকায় ট্রাক্টরের চাপায় বাবুল হোসেন (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভজনপুর-গোলাব্দীগছ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাবুল পঞ্চগড় সদর উপজেলার দেওয়ানহাট ডুডুমারি এলাকার মনিবর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার হাড়িভাসা এলাকা থেকে বোনের স্বামীর মোটরসাইকেলে করে ভজনপুর গোলাব্দিগছ গ্রামে ভাইয়ের মেয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়িতে ফিরে আসার পথে গোলাব্দিগছ এলাকায় বাবুল মোটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় একটি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক্টরের চালক ও হেলপার ট্রাক্টর ফেলে পালিয়ে যায়।

তেঁতুলিয়া থানার ওসি জহুরুল ইসলাম ট্রাক্টরচাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম