কক্সবাজারে দু'পক্ষের গোলাগুলিতে আহত ১৫

কক্সবাজার প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৭

কক্সবাজার আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজার শহরে দু’পক্ষের গোলাগুলিতে আটজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে আরিফ ও আমির খানের গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সন্ধ্যায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধরা হলেন– মো. তৈয়বের ছেলে মো. শাহজাহান (২৮), আবদুস সোবহানের ছেলে নাজমুল (৩৫), ফজল করিমের ছেলে মো. সাকিব (১৭), সব্বির আহমদের ছেলে মো. জাহেদ (২২), নুরুল হকের ছেলে মো. নাহিদ, আমান উল্লার ছেলে শাসুদ উল্লাহ বাহাদুর, মোতালেবের ছেলে মো. তুহিন (১৯), লতিফ (১৮), দিদার (৪০) ও শাহিন। আহতরা সবাই দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকার বাসিন্দা।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম