কুষ্টিয়ায় ট্রলিচাপায় গৃহবধূ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলির নিচে চাপা পড়ে সুমি খাতুন (৩০) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী ও শিশু সন্তান আহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত সুমি খাতুন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার বিপুল হোসেনের স্ত্রী।

ভেড়ামারা মডেল থানার ওসি খন্দকার শামীম জানান, শুক্রবার আত্মীয়ের বাড়ি থেকে স্বামী ও সন্তানের সঙ্গে মোটসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুমি। পথে বাগগাড়ীপাড়া এলাকায় পৌঁছালে কুষ্টিয়া সুগার মিলের আখ বোঝাই একটি ট্রলির ধাক্কায় রাস্তার ওপরে ছিটকে পড়েন তারা। এসময় ওই ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সুমি। এই ঘটনায় আহত হন তার স্বামী বিপুল ও শিশু সন্তান। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম