শরীয়তপুর-চাঁদপুর সড়কে ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮

ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সাজনপুর এলাকায় একটি বেইলি ব্রিজের পাত ভেঙ্গে মালবোঝাই ট্রাক আটকে পড়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনার পর শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ব্রিজটি মেরামত করা সম্ভব হয়নি। ফলে সেতুর দুই পাশে পণ্য ও যাত্রীবাহী প্রায় দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে। 

সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সাজনপুর এলাকায় বেইলি ব্রিজটি দীর্ঘদিন থেকেই ঝুঁকিপূর্ণ। এ কারণে এই ব্রিজের ওপর দিয়ে ৫ টনের বেশি ভারি যানবাহন চলাচলে সড়ক ও জনপথ বিভাগের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে রেলের স্লিপার ভর্তি অতিরিক্ত ওজনের একটি ট্রাক বেনাপোল থেকে এই সড়ক দিয়ে কুমিল্লা যাচ্ছিল। ট্রাকটি ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপরে ওঠার পরেই ব্রিজের স্টিলের পাত ধ্বসে ট্রাকটি আটকে যায়। ফলে সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রিজের দুই পাশে আটকে পড়া যানবাহন শরীয়তপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, আটকে পড়া ট্রাকটিকে উদ্ধার করার ব্যবস্থা করা হচ্ছে। এরপর পর সেতুটি দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম