নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে আউখাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউয়ুম আলী সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন হৃদয় (২২) ও শারমিন (১৭)। এসময় আঁখি আক্তার নামে আরও এক নারী আহত হয়েছেন। তারা সবাই পেশায় নৃত্যশিল্পী। নিহত হৃদয় চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার শফিক মাস্টারের ছেলে। নিহত শারমিন বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকার জাফর আলীর মেয়ে। তারা ঢাকার মুগদা এলাকায় বসবাস করতো। 

আহত নৃত্যশিল্পী আঁখি আক্তার জানান, শুক্রবার রাতে নরসিংদীতে একটি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করে হৃদয়ের মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার অনুপম গার্মেন্টসের সামনে এলে মাটিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-৩২২) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শারমিন ও হৃদয়ের মৃত্যু হয়। এসময় গুরতর আহত হন তিনি। 

ওসি আব্দুল কাউয়ুম আলী সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত আঁখিকে হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান