পুলিশের কাছ থেকে ইয়াবা ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৯

চট্টগ্রাম

ইয়াবা ব্যবসায়ীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার (১৬ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সীতাকুন্ড থানার ওসি দেলোয়ার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। তারা পুলিশের কাজে বাধা দিয়েছিল।’ গ্রেফতার ৫ জন হলেন- সাহাব উদ্দিন, সালা উদ্দিন, নুর উদ্দিন, নয়ন ও সাদেক।

দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইয়াবা মামলার আসামি ওয়াহিদুল আলমকে সোনাইছড়ি এলাকা থেকে গ্রেফতার করার পর তার সহযোগীরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আবারও অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেফতার করি।’ ওয়াহিদুল আলম সীতাকুন্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা এবং মৃত এখলাস নুর চৌধুরীর ছেলে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক