প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স: গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৯

বক্তব্য রাখছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘প্রাথমিক শিক্ষা বিভাগে দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। প্রাথমিক শিক্ষায় ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা যেন শিক্ষার্থীরা সঠিকভাবে পেতে পারে সেজন্য রুপালী ব্যাংকের শিওর ক্যাশের মাধ্যমে শিক্ষার্থীদের মায়ের হাতে তুলে দিচ্ছি। এর ফলে একদিকে নারীর ক্ষমতায়ন বাড়ছে, অন্যদিকে উপবৃত্তির টাকা সঠিকভাবে শিক্ষার্থীর হাতে পৌঁছে যাচ্ছে।’

শনিবার (১৬ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি চালু করায় দেশে বর্তমানে বিদ্যালয়ে উপস্থিতির হার এখন প্রায় ৮৯ শতাংশ। যা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং ঝড়ে পড়া কমেছে অনেকাংশে। দুর্গম চরাঞ্চলে শিক্ষা ব্যাবস্থা এগিয়ে নিতে চরভিত্তিক শিক্ষক নিয়োগের চিন্তা করছে সরকার।’

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন, প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের মহাপরিচালক মঞ্জুর কাদির, যুগ্ম সচিব নেছার কাদের, জেলা প্রশাসক মো. সুলতানা পারভীনসহ কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও গাইবান্দা জেলার শিক্ষা কর্মকর্তারা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী