শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২

নিহত নজরুল ইসলাম পরিচয়পত্র (ছবি– প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নজরুল ইসলাম (৫১) নিহত হয়েছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় পৌরসভার মাওনা হাইওয়ে পুলিশ বক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ তথ্য নিশ্চিত করেন। 

নিহত নজরুল ইসলাম নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। বিশ্ব ইজতেমায় ডিউটি পালন করতে তিনি গাজীপুরের টঙ্গীতে এসেছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়াপাড়া গ্রামের বরকত প্রামাণিকের ছেলে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হরিদাস জানান, ময়মনসিংহগামী বাস থেকে মাওনা হাইওয়ে থানার সামনে উড়াল সড়কের প্রবেশমুখে নামেন নজরুল ইসলাম। পরে মহাসড়ক পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-২৬০৫) তাকে চাপা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। পরে পথচারীরা তাকে উদ্ধার মাওনার স্থানীয় একটি ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিদাস আরও জানান, এ ঘটনায় চালক আব্দুল জলিল হাসান (৩০) ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। চালক জলিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার স্বরূপা গ্রামের বাসিন্দা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম