পটুয়াখালীতে স্ত্রী হত্যার ঘটনায় পলাতক স্বামী ঢাকায় গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:০৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১৩

গ্রেফতার পটুয়াখালীর গলাচিপায় স্ত্রী শিল্পীকে (৩৫) হত্যার দায়ে অভিযুক্ত পলাতক স্বামী আল-আমিনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গলাচিপা থানা পুলিশ। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিল্পী এবং অভিযুক্ত স্বামী আল-আমিন দুজনই টোকাই। তারা ঢাকা থেকে গলাচিপা এসে ভাংগারি সংগ্রহ করে আবার ঢাকায় চলে যেতো।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার পেয়ারা বাগান এলাকায় পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে শিল্পীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী আল-আমিন পলাতক ছিলেন। এর আগের দিন বৃহস্পতিবার ওই পরিত্যক্ত ভবনে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুনতে পায় আশপাশের লোকজন।

ওসি মো. আখতার মোর্শেদ জানান, স্ত্রী শিল্পীকে হত্যার অভিযোগে স্বামী আল-আমিনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ রবিবার পটুয়াখালীতে নিয়ে আসা হবে। আল-আমিনকে আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম