গলা কেটে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে তরুণ গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৭

নেত্রকোনা

নেত্রকোনা সদর উপজেলায় মিলন মিয়া নামে একজনের গলা কেটে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৭ জানুয়ারি) ভোরে উপজেলার মদনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাকিল মদনপুর পূর্বপাড়া গ্রামের মো. শামছুল ফকিরের ছেলে।

নেত্রকোণা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন  জানান, বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে মিলন মিয়ার গলা কেটে মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহতাবস্থায় মিলনকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে। এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আহত মিলন সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের সিনঞ্চাপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

এএসআই আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় মিলনের ছোটভাই দুলাল মিয়া শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে জড়িত থাকার দায়ে শাকিলকে গ্রেফতার করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম