কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৭

কুমিল্লা কুমিল্লায় চান্দিনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মঙ্গল মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছন। পুলিশের দাবি, নিহত মঙ্গল মিয়া একজন মাদক ব্যবসায়ী। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ ঘটনা ঘটে। চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল এ তথ্য জানিয়েছেন।

নিহত মঙ্গল মিয়া কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের ভিটবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে।

ওসি আবু ফয়সল জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে একটি মাদকের চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম চান্দিনা উপজেলার তীরচর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি ছুঁড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে মঙ্গল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এসময় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি, ৫শ’ ইয়াবা এবং ৫শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও জানান,  মঙ্গল মিয়ার মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম