সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৭

বন্দুকযুদ্ধ সুন্দরবনে কোস্টগার্ড ও বনদস্যু আছাবুর বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক বনদস্যু নিহত হয়েছে। রবিবার দিবাগত রাতে সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায়  এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুন্দরবনের সোনাইমুখী খাল এলাকায় বনদস্যু আছাবুর বাহিনী অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমনসংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ড সোনাইমুখী খালে প্রবেশ করা মাত্রই সেখানে আগে থেকে অবস্থান নিয়ে থাকা বনদস্যুরা গুলি ছুড়তে শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক বনদস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এসময় ৪টি অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম