ইজতেমা মাঠে সা’দ বিরোধীদের ‘গোয়েন্দাগিরি’, আটক ৬

গাজীপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৩

গাজীপুর সা’দপন্থীদের ইজতেমা চলাকালীন ময়দানে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৬ মুসল্লিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। সা’দপন্থীদের দাবি, আটক ৬ মুসল্লি সা’দবিরোধী পক্ষের লোক। সোমবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে রাতেই তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত একথা জানিয়েছেন।

ওই ছয়জন হলেন, আবু সাইদ, ঈমান উদ্দিন, মাওলানা ওয়ায়েজ উদ্দিন, আলী আশরাফ, আব্দুর রশিদ ও আরেকজনের নাম জানা যায়নি।তাদের দাবি, তারা কোনও দলেরই অনুসারী নয়। শুধু ইবাদত করতেই ইজতেমা মাঠেএসেছেন।  

এসআই বলেন,‘সা’দপন্থীদের ইজতেমা চলাকালীন বিরোধীরা ইজতেমা মাঠ থেকে ফেসবুক লাইভ এবং মোবাইলে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় যে ইজতেমা মাঠে কী পরিমাণ লোক সমাগম হয়েছে। এ সময়ে সা’দ অনুসারীরা বিষয়টা জানতে পেরে ৬ মুসল্লিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি আরও বলেন, ‘আমরা কাউকে আটক করিনি। সাধারণ জনগণ তাদের আটক করে আমাদের কাছে সোপর্দ করেছিল। এ ধরনের ঘটনার যেন পুরনাবৃত্তি না হয় এ বিষয়ে একটি আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে সোহাইল সাদি নামে এক ব্যক্তির জিম্মায় রাত সাড়ে ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম