কুমিল্লায় আগুনে পুড়লো সাতটি দোকান

কুমিল্লা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯

কুমিল্লায় আগুনে পুড়লো সাতটি দোকান কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ ময়না সুপার মার্কেটে আগুন পুড়ে গেছে সাতটি দোকান। রবিবার (২৪ ফেব্রুয়ারি) এই আগুন লাগার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী লিটন মিয়া জানান, রবিবার সকালে একদল লোক মাছ নিয়ে যাওয়ার পথে আগুন বলে চিৎকার করতে থাকে। তখন উঠে এসে দেখেন দোকানগুলো আগুনে পুড়ে যাচ্ছে। নেভানোর অনেক চেষ্টা করেও কোনও কাজ হয়নি। তার দোকানে কসমেটিকস ও কনফেকশনারির মালামাল ছিল। কিছুই বের করতে পারেননি, সব পুড়ে গেছে। ময়না সুপার মার্কেটে এক সারির সাতটি দোকান পুড়েছে। তার মধ্যে দুটি সেলুন, একটি সোনার দোকান, একটি কম্পিউটার দোকান, দুটি মুদি ও একটি তালাবদ্ধ খালি দোকান। আগুনের সূত্রপাত কম্পিউটার দোকান থেকে। এক এক করে সবকয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে।
মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন বলেন, একটি ইউনিট প্রায় চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ক্ষতির পরিমাণ আনুমানিক চার লাখ টাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি